নাটোরের গুরুদাসপুরে হেরোইন সেবনের দায়ে সাতজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার দুপুরে উপজেলার নাজিরপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন- একই এলাকার জালাল উদ্দিন (৩৭), আজাহার আলী (৩০), জাবেদ আলী (২৮), আজমল হোসেন (২৬), শিবলু শেখ (২৫), নাজমুল হোসাইন (২০) ও বিপ্লব (২২)।

গুরুদাসপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) মোহাম্মদ ইব্রাহিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে নাজিরপুরে অভিযান চালায় পুলিশ। এ সময় বিভিন্ন স্থানে হেরোইন সেবনরত অবস্থায় সাতজনকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসমিন আক্তার তাদের প্রত্যেককে এক বছরের করে কারাদণ্ড প্রদান করেন।

কেএইচ