চট্টগ্রাম জেলার শীর্ষ মানব পাচারকারী আব্দুর রাজ্জাককে (৪২) আটক করেছে পুলিশ।

সোমবার গভীর রাতে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়ন থেকে তাকে আটক করা হয়েছে।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) হাবিবুর রহমান জানান, চট্টগ্রামের শীর্ষ পাঁচজন মানব পাচারকারীর মধ্যে আবদুর রাজ্জাক অন্যতম। বেশ কিছুদিন ধরে এই মানব পাচারকারীকে আটকের চেষ্টা চালিয়ে আসছিল পুলিশ।

সোমবার গভীর রাতে বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নে তার অবস্থান নিশ্চিত করে অভিযান চালানো হয়। এই সময় গ্রামের একটি বাড়ি থেকে তাকে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করে তার অন্যান্য সহযোগীদেরও আটকের চেষ্টা চলছে।

এমকে