রাজবাড়ী সদর উপজেলায় একটি ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহীসহ দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে উপজেলার চন্দনী ইউনিয়ন পরিষদ সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত দুজন হলেন আবদুর রাজ্জাক (৩০) ও জুলু (৩২)। এঁদের মধ্যে আবদুর রাজ্জাক কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার দৌলতখালী গ্রামের মোজাম্মেল হকের ছেলে। আর জুলু দৌলতপুরের মুন্সীরাজ গ্রামের করিম বকসের ছেলে।
এ বিষয়ে গাধিমারা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহেল বাকী জানান, সকালে ওই দুজন কুষ্টিয়া থেকে রাজবাড়ী যাচ্ছিল। পথে কুষ্টিয়াগামী একটি ট্রাক তাঁদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
ওসি আরো জানান, দুজনের লাশ হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। তাঁদের পরিবারকে খবর দেওয়া হয়েছে।
এআই





