চুয়াডাঙ্গায় ইসলামিক ফাউন্ডেশনের ৪০তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত হয়েছে। এ দিনকে কেন্দ্র করে ইসলামিক ফাউন্ডেশন চুয়াডাঙ্গা জেলা কার্যালয় র‌্যালি আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।

আজ রবিবার সকাল সাড়ে ৮টার সময় চুয়াডাঙ্গা ইসলামিক ফাউন্ডেশন কার্যালয় থেকে উপ-পরিচালক এ.বি.এম.রবিউল ইসলামের নেতৃত্বে একটি র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়।

এরপর সকাল পৌনে ১০টায় চুয়াডাঙ্গা ইসলামিক ফাউন্ডেশন কার্যালয় প্রাঙ্গনে উপ-পরিচালক এ.বি.এম. রবিউল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) আবু সাঈদ।

আলোচনা সভা শেষে একই স্থানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসএইচ