ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়ে কেউ মারা যাননি।
বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, উপসর্গ নিয়ে মৃতরা হলেন- ময়মনসিংহ সদর উপজেলার শামসুল হক, ফুলপুরের হানিফ খান এবং টাঙ্গাইল সদরের জমিলা খাতুন।
ডা. মহিউদ্দিন খান আরও জানান, আইসিইউতে সাতজনসহ হাসপাতালের করোনা ইউনিটে ৯১ জন রোগী চিকিৎসাধীন আছেন। নতুন ভর্তি হয়েছেন ২১ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬ জন।
জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব ও অ্যান্টিজেন টেস্টে ১৭৪টি নমুনা পরীক্ষায় একজন করোনা শনাক্ত হন।
এমবি





