গাইবান্ধায় ফেনসিডিলসহ মনির হোসেন (৩১) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
শনিবার (১৬ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের উত্তর ধানঘড়া এতিম খানার সামনে থেকে তাকে আটক করা হয়।
মনির হোসেন বল্লমঝাড় ইউনিয়নের উত্তর ধানঘড়া গ্রামের মাহবুবর রহমানের ছেলে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মেহেদী হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে অভিযান চালিয়ে এতিম খানার সামনে থেকে ১১০ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করা হয়।
রোববার( ১৭ জুলাই) সকালে তাকে আদালতের মাধ্যমে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হবে বলেও জানান ওসি।
ওএফ





