লক্ষ্মীপুরে আমিরুল ইসলাম শামিম (৩৫) নামে ১২ মামলার পলাতক আসামিকে একটি বিদেশী পিস্তল ও এক রাউন্ড গুলিসহ গ্রেফতার করেছে র্যাব-১১ সদস্যরা।
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে অভিযান চালিয়ে নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার ভূমিহীন বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
শামিম হাতিয়া উপজেলার রাণী গ্রামের আজহার আলী মেম্বারের ছেলে। ওই ঘটনায় দুপুরে হাতিয়া থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
র্যাব-১১ লক্ষ্মীপুর ক্যাম্পের উপ-পরিচালক মেজর মো. সাকিব সিদ্দিকী জানান, শামীমের বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, ডাকাতি, চুরি, ছিনতাইসহ মোট ১২টি মামলা রয়েছে হাতিয়াসহ বিভিন্ন থানায়। সে বিভিন্ন সময় এলাকায় ছিনতাই, মেঘনা নদীপথে ডাকাতি এবং বিভিন্ন মারামারিতে অংশগ্রহণের জন্য তার অবৈধ অস্ত্র ব্যবহার করতো।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুল হুদা জানান, এ ঘটনায় অস্ত্র আইনে দুপুরে থানায় একটি মামলা দায়ের হয়েছে। ওই মামলায় ফের তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
জেআই





