রাজধানীর মিরপুরে একটি পোশাক কারখানায় আগুন লেগেছে বলে জানিয়েছে অগ্নিনির্বাপক বাহিনী।

ফায়ার ব্রিগেড নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা ব্রজেন সরকার জানান, রোববার বিকাল সাড়ে ৫টার দিকে মিরপুর-১ এলাকার কর্ডিয়াল ডিজাইন নামের ওই কারখানার বহুতল ভবনে আগুনের সূত্রপাত হয়।

অগ্নিনির্বাপক বাহিনীর ৭টি ইউনিট খবর পেয়ে ঘটনাস্থলে গেছে বলে জানান তিনি।

তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। কেউ হতাহত হয়েছেন কি না তাও জানাতে পারেননি ব্রজেন সরকার।

ঢাকা, ৩১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ