১২ এপ্রিল ২০১৭ ইং নানিয়াচর উপজেলার ঘিলাছড়িতে উপজাতীয় সন্ত্রাসী কর্তৃক ছাদেকুল ইসলাম কে হত্যার প্রতিবাদ ও বিচারের দাবী, পাহাড়ে সেনাবাহিনী বিরুদ্ধে সকল ষড়যন্ত্রের প্রতিবাদ এবং পার্বত্য অঞ্চলে সেনা ক্যাম্প বৃদ্ধির দাবিতে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সংগঠনটির ঢাকা মহানগর সভাপতি মো. শাহাদাৎ ফরাজি সাকিব এর সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনে প্রধান অথিতির বক্তব্য রাখেন,পার্বত্য নাগরিক পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আলকাছ আল মামুন ভূঁইয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পার্বত্য নাগরিক পরিষদের সহ-সভাপতি ফয়েজ উদ্দিন আহমেদ, ন্যাপ ভাসানী এর সভাপতি খন্দকার মোস্তাক হোসেন ভাসানী, পার্বত্য নাগরিক পরিষদের সাংগঠনিক সম্পাদক শেখ আহাম্মদ (রাজু) এবং জিয়া ফোরামের সভাপতি মঞ্জরুল ইসলাম ঈসা, পার্বত্য বাঙ্গালি ছাত্রপরিষদের কেন্দ্রীয় নেতা এনামুল হকসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ মানববন্ধনে অংশগ্রহণ করেন।
মানববন্ধনে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, নামধারী একটি মহল পার্বত্যঞ্চলকে অশান্ত করার চেষ্টা করছে। এছাড়া দেশি-বিদেশী ষড়যন্ত্রকারীদের সেনাবাহিনীর ভাবমর্তি ক্ষুণ্ন করতে একটি মহল উঠে পড়ে লেগেছে। বহুদিন যাবৎ পার্বত্যাঞ্চলে নামধারী কতিপয় উপজাতিয় আঞ্চলিক সংগঠনগুলো বাঙালীদের অস্ত্রের মুখে জিম্মি করে রেখেছে। তাদের অবৈধ অস্ত্রের মুখে পাহাড়ের মানুষ আজ নিরাপত্তাহীন।
বক্তারা আরও বলেন,পার্বত্যাঞ্চলে উপজাতি সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী ঘুম,খুন, চাঁদাবাজি, অপহরণ অব্যাহত রেখেছে। স্বাধীনতার পর থেকে বিভিন্ন সময় এই পর্যন্ত প্রায় ৪০ (চল্লিশ) হাজার সাধারণ বাঙালিকে হত্যা করেছে এই উপজাতী সন্ত্রাসী সংগঠনগুলো। এখন নতুন করে আবার বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে গভীর ষড়যন্ত্র শুরু করেছে।
তাদের এই ষড়যন্ত্রকে প্রতিহত করার জন্য বাঙালি সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। সেই সাথে সাদেকুল সহ পাহাড়ে সকল বাঙ্গালি হত্যার বিচার পূর্বক নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে অধিক হারে সেনা ক্যাম্প স্থাপনের জোর দাবি জানানো হয়।
আবু বকর





