গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মনিরাম গ্রামে কুড়িয়ে পাওয়া দুই কেজি ওজনের কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের মূর্তিটি থানায় জমা দেওয়া হয়েছে।
রোববার (১৯ জুন) বিকেলে বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নাজমুল হুদা মূর্তিটি উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কাছে জমা দেন। পরে তা থানা হেফাজতে রাখা হয়।
স্থানীয় সূত্র জানায়, ২১ মে উপজেলার মনিরাম গ্রামের শাহ আলম মিয়ার ছেলে সাইয়েদুল মোরসালিন (১০) বাড়ির পিছনে পুকুরে আম কুড়াতে গিয়ে মূর্তিটি কুড়িয়ে পান। বিষয়টি জানাজানি হলে শাহ আলম গত ১৮ জুন মূর্তিটি স্থানীয় ইউপি চেয়ারম্যান নাজমুল হুদার কাছে জমা দেন।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসরাইল হোসেন জানান, মূর্তিটি মূল্যবান হিসেবে মনে করা হচ্ছে। তাই ইউএনও এটি সিলগালা করে থানায় জমা দিয়েছেন।
ওএফ





