বরগুনার পাথরঘাটা পৌর জামায়াতের সেক্রেটারি শামীম আহসানকে সোমবার রাত ১টার দিকে আটক করে পাথরঘাটা থানা পুলিশ। উপজেলার মুন্সীগঞ্জ বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
পাথরঘাটা থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. শাহ নেওয়াজ জানান, গভীর রাতে শামীম আহসান তার দলবল নিয়ে মুন্সীগঞ্জ বাজার এলাকায় নাশকতার পরিকল্পনা করছে- এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।
তিনি জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে অন্যরা দৌড়ে পালিয়ে গেলেও শামিম আহসানকে আটক করে পুলিশ। তবে তার বিরুদ্ধে কোনো মামলা নেই।
ঢাকা, ১৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ
















