মৌলভীবাজারের রাজনগরের কাশিমপুরে ভাতিজার হাতে চাচা খুন হয়েছেন। পারিবারিক জমিজমা সংক্রন্ত বিরোধের জের ধরে এঘটনা ঘটে।

নিহত লুদি মিয়া (৪৫) ইসলামপুর গ্রামের ফয়জুল্লাহর ছেলে।

বুধবার সকাল ৯টার সময় ফতেহপুর ইউনিয়নের কাশিমপুর-মৌলভীবাজার সড়কের সোনালোহা গ্রামে এ খুন সংঘটিত হয়।

রাজনগর থানার পুলিশ ভাতিজা আনোয়ার হোসেনসহ(২৪) ৪ জনকে আটক করেছে।

ঢাকা, ১৬ জুলাই(টাইমনিউজবিডি.কম)//এনএস