কাওড়াকান্দি-শিমুলিয়া নৌরুটের পদ্মা নদীতে ফেরির সঙ্গে স্পিড বোটে মুখোমুখি সংঘর্ষ ঘটনায় কয়েক যাত্রী নিঁখোজ রয়েছে।

শনিবার রাত সাড়ে ১১টার দিকে ঘটনাটি ঘটে। তবে কতজন যাত্রী নিঁখোজ রয়েছে কিংবা হতাহতের সংখ্যাও জানা যায়নি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে মাদারীপুরের কাওড়াকান্দি ঘাট থেকে ছেড়ে যাওয়া একটি ফেরির সঙ্গে শিমুলিয়া ঘাট থেকে ছেড়ে আসা শামীম মাতুব্বরের মালিকানাধীন একটি স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে. আলো স্বল্পতার কারণে এই দুর্ঘটনা ঘটেছে।

কাওড়াকান্দি ফেরিঘাটের বিআইডব্লিটিএ-এর ম্যানেজার আব্দুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘নৌরুটে রাতে আলো স্বল্পতার কারণে স্পিড বোট চলাচল নিষিদ্ধ হলেও প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে স্পিড বোট চলছে। এ দুর্ঘটনায় কত জন যাত্রী নিখোঁজ রয়েছে তা নিশ্চিত হতে পারিনি।’

এএইচ