মাগুরায় আজ সোমবার সাংবাদিকসহ নতুন করে ২০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট আক্রান্ত ২১১ জন। নতুন ৭ জনসহ মোট সুস্থ হয়েছেন ১১১ জন।
মাগুরা সিভিল সার্জন ডা: প্রদিপ কুমার দুপুরে জানান, জেলায় নতুন ২০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।
মাগুরায় এখন পর্যন্ত মোট নমুনা পাঠানো হয়েছিল ২ হাজার ৮৩ জনের। তার মধ্যে প্রাপ্ত রিপোর্ট পাওয়া গেছে ১ হাজার ৮২৬ জনের।
বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ২ জন, রেফার ৭ জন ও মৃত্যু হয়েছে ৭ জনের । বর্তমানে হোম আইসোলেশনে আছেন ৮৪ জন । নতুন ৭ জনসহ মোট সুস্থ হয়েছেন ১১১ জন ।
সাইফুল্লাহ/এমআর