রাজবাড়ী গোয়ালন্দের দৌলতদিয়া চ্যানেলের কাছে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান নামে একটি রো রো ফেরি বিকল হয়ে গেছে।যান্ত্রিক ত্রুটির কারণে বিকল হয় বলে জানা যায়।

রোববার সকাল সাড়ে ৭টার দিকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের দৌলতদিয়া চ্যানেলের কাছে এ ঘটনা ঘটে।

দৌলতদিয়া ঘাট কর্তৃপক্ষ জানায়, রোববার সকাল ৭টায় ১৫টি ট্রাক ও ৬টি প্রাইভেটকার নিয়ে পাটুরিয়া ঘাট থেকে ছেড়ে আসে রোরো ফেরি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান। দৌলতদিয়া ঘাটের চ্যানেলের ঢোকার আগে ফেরিটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এসময় সেখানেই ফেরিটি নোঙর করে রাখা হয়।

ফেরিটি উদ্ধার করে ঘাটে আনার চেষ্টা চলছে বলে জানায় কর্তৃপক্ষ।

ঢাকা, ২১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএইচ