কাহালু বাথরা উচ্চ বিদ্যালয় মাঠে, বেলঘরিয়া ক্রিকেট লীগের ফাইনাল খেলা অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মো: শাহিনুর আলমে এর সভাতিত্বে শুক্রবার (১৩-০৭-১৮ইং) বিকাল ৩ ঘটিকায় অনুষ্ঠিত হয়।
উক্ত ফাইনাল খেলা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী, (কাহালু-নন্দীগ্রাম)বগুড়া-৪ আসনের বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী, আলহাজ্ব অধ্যাপক এ.এন.এম আহসানুল হক।
তিনি বক্তব্য বলেন, আজকের সমাজকে মাদকের কালো থাবা থেকে রক্ষা করার জন্য যুব সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে গড়ে তুলতে হবে। মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিক্ল্প নাই।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাহালু উপজেলার ভাইস চেয়ারম্যান, মোছা: মমতা আরজু কবিতা, কাহালু পৌরসভার ৪নং কাউন্সিলর, হাফেজ মো: নজরুল ইসলাম। পল্লী পশু চিকিৎসক, মো: ইখলাছুর রহমানসহ প্রমুখ।
এস আই মিরাজ/এসএম





