মঙ্গলবার ৩টায় রাবেতা আল আলম ইসলামীর স্থায়ী কমিটির সদস্য, সম্মিলিত উলামা মাশায়েখ পরিষদ সভাপতি মরহুম মাওলানা মুহিউদ্দীন খানের রূহের মাগফিরাত কামনায় স্থানীয় একটি অডিটরিয়ামে এক দোয়ার মাহফিল অনুষ্টিত হয়।
হাফেজ্জী হুজুরের ছোট সাহেবজাদা বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীরে শরীয়ত হাফেজ মাওলানা শাহ আতাউল্লাহর সভাপতিত্বে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- সাবেক বিচারপতি আব্দুর রউফ, নয়া দিগন্ত পত্রিকার সম্পাদক আলমগীর মহিউদ্দীন, আইম্মা পরিষদ সভাপতি মাওলানা মহিউদ্দীন রব্বানী, ড. মাওলানা খলিলুর রহমান মাদানী, ইসলামী কানুন বাস্তবায়ন পরিষদ আমীর মাওলানা আবু তাহের জিহাদী, বর্ষীনার ছোট পীর মাওলানা শাহ আরিফ বিল্লাহ সিদ্দিকী, মাওলানা মিয়াজী, মাওলানা মুজিবুর রহমান হামিদী, মাওলানা ফখরুল ইসলাম, কাজী জালাল উদ্দীন, মাওলানা হাবিবুলাহ ফারুক হোসেন, অধ্যক্ষ মোশাররফ হোসাইন, ডা: আব্দুল কাউয়ুম আযহারী, মুফতি মাসউদুর রহমান, মাওলানা কামরুল হাসান, হাফেজ হাবিবুর রহমান জাকারিয়া, মাওলানা শফিকুল ইসলাম, মুফতি ইব্রাহীম প্রমুখ।
দোয়া পূর্ব আলোচনা সভায় মেহমানগণ বলেন- ইসলামের দাওয়াত সম্প্রসারণ, ইসলাম প্রচার প্রসারে মরহুম মাওলানা মুহিউদ্দীন খান যেভাবে নিরলস প্রচেষ্টা চালিয়ে গেছেন আমাদেরকেও তার ফেলে রাখা কাজসমূহ এগিয়ে নিয়ে যেতে হবে। বিশেষ করে সংবিধানে আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস ফিরিয়ে আনা, ধর্মহীন জাতীয় শিক্ষা নীতি সংশোধনসহ সরকারের ইসলাম বিরোধী আইন ও নীতিসমূহের বিরুদ্ধে তিনি যে কঠোর আন্দোলন গড়ে তুলেছিলেন- তারই ধারাবাহিকতায় বতর্মান ধর্মহীন জাতীয় শিক্ষানীতি, শিক্ষা আইন বাতিল করতে কঠোর আন্দোলন গড়ে তোলা সময়ের দাবি।
তাই সবাই মিলে ঐকবদ্ধ আন্দোলনের মাধ্যমে শিক্ষানীতি ও শিক্ষা আইন বাতিল সহ সকল ইসলাম বিরোধী কালাকানুন বাতিল করতে গণ আন্দোলন গড়ে তোলার আহবান জানান তারা।
সবশেষে মরহুমের রূহের মাগফিরাত কামনা ও খাস দেয়া পরিচালনা করেন আতাউল্লাহ ইবনে হাফেজ্জী হুজুর।
এআইএস





