ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে দুই বোন মারা গেছেন। শর্ট সার্কিট থেকে লাগা আগুনে দগ্ধ হয়েছেন ওই পরিবারের আরো তিনজন। মঙ্গলবার সকাল ৮টার দিকে জনগাঁও গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে শর্ট সার্কিট থেকে লাগা আগুনে দগ্ধ হয়ে ঘটনাস্থলে দুইবোন মারা যান। তাদের উদ্ধার করতে গিয়ে দগ্ধ হন ওই পরিবারের আরো তিনজন।
প্রতিবেশীরা দগ্ধ ব্যক্তিদের উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ওই তিনজনকেই রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পাওয়া যায়নি।
এমএনজে





