কক্সবাজারের মহেশখালীর পুটিবিলায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে।

আজ (বুধবার) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে এই দুর্ঘটনা ঘটে। কক্সবাজারের জেলা প্রশাসক আলী হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

জেলা প্রশাসক আলী হোসেন বলেন, প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার তথ্য স্থানীয় ইউএনও আমাকে জানিয়েছে। শুনেছি দুই জায়গায় বিমানের অংশ বিশেষ দেখা গেছে। দুই জায়গাই আগুন জ্বলছে। তবে হতাহতের বিষয়টি জানতে পারিনি।

কক্সবাজার বিমানবন্দরের ম্যানেজার সাধন কুমান মোহন্ত এই দুর্ঘটনার খবর নিশ্চিত করে জানান, আমরা দুর্ঘটনার খবর জেনেছি। ঘটনাস্থলে যাচ্ছি। পরে বিস্তারিত জানাতে পারবো।

ফায়ার সার্ভিসের কক্সবাজারের এসও সাফায়েত হোসেনও এ খবর নিশ্চিত করে জানান, আমাদের টিম ঘটনাস্থলে যাচ্ছে। এখনও উড়োজাহাজের বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।

এমবি