ইউপি নির্বাচনে কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলায় আওয়ামী লীগের তিন এবং আওয়ামী লীগের তিন বিদ্রোহীসহ চার স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন|

শনিবার (২৮ মে) সকাল ৮টায় পঞ্চম দফায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়। যা শেষ হয় বিকেল ৪টায়। এরপর ভোট গণনা শেষে এ তথ্য জানায় উপজেলা নির্বাচন কার্যালয়।

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, মিঠামইন সদর ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী শরীফ কামাল, ঘাগড়ায় আওয়ামী লীগ প্রার্থী মোসলেহ উদ্দিন, বৈরাটি ইউনিয়নে আওয়ামী লীগের শাহাব উদ্দিন বিজয়ী হয়েছেন।

ঢাকী ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মুজিবুর রহমান, কেওয়ারজোর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নুরুল আমিন ও কাটখাল ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী তাজুল ইসলাম নির্বাচিত হয়েছেন। এছাড়া গোপদিঘী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হোসেন বাচ্চু জয় লাভ করেছেন|

ওএফ