রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত। তবে ভূমিকম্পের মাত্রা কত ছিল তা এখনো জানাতে পারেনি আবহাওয়া অধিদপ্তর।

তবে ভারতের উত্তর-পূর্বাঞ্চলে ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প হয়েছে এবং নেপালে এর মাত্রা ৭ দশমিক ৭ ছিল বলে জানা গেছে।

ভূমিকম্পের সময় জনমনে আতঙ্ক ছড়িয়ে পরে। অনেকেই ভবন ছেড়ে খোলা ময়দানে এসে দাঁড়িয়ে থাকেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভূমিকম্পের আতঙ্কে হল ছেড়ে মাঠে এসে দাঁড়ায়। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের পুরনো ভবনগুলোর শিক্ষার্থীরা আরো বেশি আতঙ্কগ্রস্ত হয়ে পরে। 

রাজধানীর বাইরে চুয়াডাঙ্গা, ময়মনসিংহ, মাদারীপুর, রাঙামাটি, বরিশালসহ সারাদেশে ভূমিকম্প অনুভূত হয়। এসময় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পরে বলে জানা গেছে।

এদিকে ভূমিকম্পে রাজধানীর বঙ্গবাজারের পাশে বরিশাল প্লাজা হেলে পড়েছে বলে জানিয়েছে ফায়ারসার্ভিস। এছাড়াও গাজীপুরের শ্রীপুরে দু'টি এবং কালীয়াকৈরে একটি ভবন হেলে পড়ার খবর পাওয়া গেছে।

এআর