সাভারের ধামরাইয়ের বাথুলী এলাকায় একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুইজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী মাইক্রোবাস বাথুলী এলাকায় এলে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে মাইক্রোবাসের ভেতরে থাকা ২ যাত্রী ঘটনাস্থলে নিহত ও দুই যাত্রী আহত হন।
তিনি আরও জানান, মরদেহ দুটি মানিকগঞ্জ সদর হাসপাতালে রাখা আছে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
জেড





