নারায়ণগঞ্জের নাঙ্গলবন্দে সনাতন ধর্মাবলম্বীদের অষ্টমী পুন্যস্নান উৎসবে পদদলিত হয়ে শিশুসহ ১০ জন নিহত হয়েছেন।

শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) সাজ্জাদুর রহমান জানান, নিহতদের মধ্যে শিশুসহ ৭ নারী ও ৩ পুরুষ রয়েছেন।

প্রতিবছরের মতো এবারও শুক্রবার ভোর থেকে সনাতন ধর্মাবলম্বীদের পবিত্র অষ্টমীস্নান শুরু হয়েছে। ব্রহ্মপুত্র নদে হাজারো পূণ্যার্থীর এ স্নান চলবে শনিবার ভোর পর্যন্ত।

পূণ্যস্নান উপলক্ষে বৃহস্পতিবার থেকেই বন্দর থানার লাঙ্গলবন্দে হাজার হাজার পূণ্যার্থীর ঢল নামে।

নিজেদের পাপ মোচনের জন্য প্রার্থনায় বিদেশ থেকেও অনেকে এসেছেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এআর/জেআই