গাইবান্ধায় পৃথকস্থানে অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ১৪ আসামীক গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার সকাল পর্যন্ত তাদের গ্রেফতার করা হয়।
জেলা পুলিশ কট্রোল রুমের অপারেটর আবদুর রশিদ জানান, জেলার গোবিন্দগঞ্জ ও পলাশবাড়ী থানায় নাশকতার মামলায় বিএনপি-জামায়াতের দুই কর্মীসহ সদর, সাদুল্যাপুর, সুন্দরগঞ্জ, সাঘাটা ও ফুলছড়ি উপজেলার বিভিন্ন এলাকা থেকে গ্রেফতারি পরোয়ানা ও চুরি, ছিনতাই, মারপিটসহ অপরাধমূলক মামলায় ১৪ জনকে গ্রেফতার করা হয়। তবে তাদের নাম জানাতে পারেননি তিনি।
গাইবান্ধা জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোশাররফ হোসেন জানান, নাশকতা মামলায় ২ জনসহ অনান্য মামলার মোট ১৪ আসামীকে গ্রেফতার করা হয়েছে। তিনি আরও জানান, জেলায় পুলিশের গ্রেফতার অভিযান আগামীতেও অব্যাহত থাকবে ।
এআর





