সারাদেশে বিএনপি-জামায়াতের অব্যাহত গুপ্ত হত্যা, সন্ত্রাস, নৈরাজ্য ও বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র এবং স্বাধীনতা বিরোধীদের চক্রান্তের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পঞ্চগড়ে মানববন্ধন করেছে জেলা আওয়ামীলীগসহ ১৪ দল।
রোববার (১৯ জুন) বিকেলে পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কের শের-ই-বাংলা পার্কে ঘণ্টা ব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে জেলা আওয়ামীলীগসহ ১৪ দলের নেতাকর্মীরা অংশ নেন। সংহতি প্রকাশ করে মানববন্ধনে অংশ নেয় জেলা মুক্তিযোদ্ধা সংসদও।
এ সময় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও পঞ্চগড়-২ আসনের সাংসদ এ্যাডভোকেট নূরুল ইসলমা সুজন, সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, জেলা জাসদের সভাপতি আব্দুল মজিদ বাবুল, সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, জেলা ওয়ার্কাস পার্টির সভাপতি আবু বক্কর সিদ্দিক, মুক্তিযোদ্ধা সংসদ পঞ্চগড় ইউনিটের কমান্ডার মীর্জা আবুল কালাম দুলাল ও পঞ্চগড় সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আমিরুল ইসলাম প্রমুখ।
এ সময় বক্তারা বিএনপি, জামায়াত ও দেশবিরোধী শক্তিসহ গুপ্ত হত্যায় জড়িতদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। একই সাথে দেশ বিরোধী শক্তির অপতৎপরতা রুখতে সর্বস্তরের জনসাধারণকে একসাথে কাজ করার আহবান জানান।
এমআইএস





