ঝালকাঠি শহরের তুলাপট্টিতে আগুনে পুড়ে গেছে ১২ দোকান। পুড়ে যাওয়া দোকানগুলো হলো আব্দুল আজিজ, শাজাহান মিয়া, শাহীন হাওলাদার, আহম্মদ মল্লিক, আব্দুস সালাম ও আনসার আলীর বেডিং সাপ্লাইয়ের দোকান, সেলিম হাওলাদারের জুতার দোকান, সিরাজ বক্সের স্টেশনারি দোকান এবং আব্দুল রমিহ হাওলাদারের মুদি দোকান ।
শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
ঝালকাঠি ফায়ার স্টেশনের কর্মকর্তা আব্দুল আজিজ ব্যাপারী জানিয়েছেন, শাজাহান মিয়ার লেপ-তোষকের দোকান থেকে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে তা আশপাশে ছড়িয়ে পরে।
খবর পেয়ে ঝালকাঠি ফায়ার সার্ভিসের একটি ও বরিশালের একটি ইউনিট এসে স্থানীয়দের সহযোগিতায় দুই ঘণ্টা চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় । আর ততক্ষণে ১২ দোকান সম্পূর্ণ পুড়ে যায়।
এতে অর্ধ কোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রহস্তদের।
ঢাকা, ৭ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই





