পেট্রোল বোমায় নিহত যশোর পুলিশ লাইন স্কুলের দশম শ্রেণির ছাত্রী মাইশা নাইমা তাসনিন মৃত্যুর আগে মা আমাকে বাচাঁও বাচাঁও বলে চিৎকার করেছিল। কেঁদে কেঁদে এ কথা জানান, নিহত মাইশার মা ফরুহা বেগম।

তিনি বলেন, 'শুক্রবার আমরা যশোর থেকে কক্সবাজার আসি। গাড়িতে বসে মাইশা সমুদ্রে বাবা মায়ের সাথে তোলা ছবি বার বার দেখে আর বলে বাসায় গিয়ে সুন্দর ছবিগুলো দাদিকে দেখাবে।

কিন্তু নাশকতাকারীদের পেট্রোল বোমায় মাইশার শেষ ইচ্ছা পূরণ হয়নি। অকালে কেড়ে নিয়েছে মাইশার প্রাণ।

এ সময় মাইশার মা বার বার মুর্ছা যাচ্ছিলেন। স্বামী ও মেয়েকে হারিয়ে তিনি এখন দিশেহারা।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামের মিয়াবাজারের জগমোহনপুর এলাকায় কক্সবাজার থেকে ঢাকাগামী আইকন পরিবহনের বাসে পেট্রোল বোমা নিক্ষেপ করে দুবৃত্তরা। এ সময় ঘটনাস্থলে ৭ যাত্রী নিহত হন।

জেএ