নোয়াখালীর সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নের বিনোদপুর গ্রামের বলাই চাঁদ গোস্বামীর আখড়ার তালা ভেঙ্গে শুক্রবার গভীর রাতে প্রায় ২শত বছরের পুরোনো ৪টি রাধাকৃষ্ণের পিতলের মূর্তি চুরি করে পালালো দুর্বৃত্তরা।
এ সময় প্রনামী বাক্সের তালা ভেঙ্গে নগদ অর্থও লুট করে নিয়ে যায় দূর্বৃত্তরা।
আখড়ার সেবায়েত প্রানকৃষ্ণ বৈষ্ণব জানান, শুক্রবার গভীর রাতে কীর্ত্তন শেষে তালা বন্ধ করে তারা ঘুমিয়ে পড়ে।
ভোরে ঘুম থেকে উঠে আখড়ার তালা ভাঙ্গা দেখে ভিতরে গিয়ে দেখা যায় ৪ টি রাধাকৃষ্ণের মূর্তি রাতের কোন এক সময় দুর্বৃত্তরা নিয়ে যায় এবং প্রনামী বাক্স ভেঙ্গে নগদ অর্থও নিয়ে যায়।
বলাই চাঁদ গোস্বামীর আখড়ার সভাপতি বাবু জহরলাল দেবনাথ জানান, রাধাকৃষ্ণের বড় ২ টি মূর্তি প্রায় ৯ কেজি এবং ছোট ২ টি মূর্তি প্রায় ১ কেজি ওজন ছিল।
এ ব্যাপারে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, চুরির ঘটনার খবর পেয়ে তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় থানা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মুজাহিদ/জেড





