ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের মুসলিম নগর এলাকায় মো. ইউসুফ (৩৫) নামে এক ব্যক্তি পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন।
শনিবার দিনগত রাত পৌনে ২টার দিকে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। আহত হয়েছেন পাঁচ পুলিশ সদস্য। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মুসলিম নগর এলাকায় ডাকাতের একটি দল ডাকাতি করতে আসলে পুলিশ তাদের ধরতে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই ডাকাত দলের সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এ সময় পুলিশও পাল্টা গুলি ছুড়লে এক ‘বন্দুকযুদ্ধে’ ইউসুফ গুলিবিদ্ধ হয়ে মারা যান।
নিহত ইউসুফ ডাকাত দলের সরদার বলেও জানান মনিরুল।
এএইচ





