হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অর্ধ-কোটি টাকার বিদেশি মুদ্রাসহ নিজামুল হক ফরায়েজী (৩৫) নামে এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।

সোমবার দিনগত রাত ২টায় বর্হিগমন লাউঞ্জের সামনে থেকে তাকে আটক করা হয়।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান বলেন, নিজামুল হক ফরায়েজীর বাড়ি ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলায়।

তার কাছে পাওয়া মুদ্রার মধ্যে রয়েছে ১০ হাজার ৩শ’ কাতার রিয়াল, ২ হাজার ৪শ’ জর্ডান দিনার, ৭ হাজার ৯৫০ ওমান রিয়াল, ১ হাজার ২৫০ বাহরাইন দিনার, ৪৯ হাজার ৭শ’ ইউএই দিহরাম, ৩ হাজার ৮৫০ কুয়েত দিনার।

মইনুল খান আরও বলেন, রাত ২টার দিকে কাতার এয়ারলাইন্সের কিউআর ৬৩৭ দুবাই যাওয়ার পথে বর্হিগমন লাউঞ্জে যাত্রীদের চেকিং শেষ করা হয়।

পরে গোপন সংবাদের ভিত্তিতে ফরায়েজীকে আটক করে কাস্টমস হলে তল্লাশি করা হলে তার ব্যাগের ভেতরে কৌশলে লুকিয়ে রাখা প্যাকেট কেটে ও মোজার ভেতর থেকে এসব মুদ্রা জব্দ করা হয়।

এমবি