গোপালগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ পাঁচজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় ৮০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

শুক্রবার রাতে সদর উপজেলার নিলারমাঠ ও জেলা শহরের গোপালগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের মাঠ থেকে এদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার গড়ফা গ্রামের আমিনুল ইসলামের ছেলে মেহেদী হাসান (২৫), একই গ্রামের কামরুজ্জামানের ছেলে মো. নয়ন ইসলাম (১৮), গোপালগঞ্জ জেলা শহরের পাচুরিয়া এলাকার মো. এনায়েত শেখের ছেলে মো. আলামিন শেখ (১৮), একই এলাকার কাজী সাহেব আলীর ছেলে দিনার কাজী (১৮) ও শওকত আলীর ছেলে রাশেদউজ্জামান (১৭)।

গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক জাকির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলা নিলারমাঠ এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মাদক ব্যবসায়ী মেহেদী হাসান ও নয়ন ইসলামকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ৮০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, এরা বিভিন্ন এলাকা থেকে ফেনসিডিল এনে গোপালগঞ্জে গোপনে মাদকের ব্যবসা করে আসছিল।

অপরদিকে জেলা শহরের গোপালগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ে অভিযান চালিয়ে গাঁজা সেবন ও জুয়া খেলার সময় আল আমিন, দিনার কাজী ও রাশেদউজ্জামানকে আটক করে গোয়েন্দা পুলিশের আরো একটি দল।এ ব্যাপারে পৃথক পৃথকভাবে দুটি মামলা হয়েছে।

কেএইচ