দিনাজপুরের খানসামায় তামাক জাত দ্রব্যের বিজ্ঞাপনে ছেয়ে উপজেলার ৬ টি ইউনিয়নের প্রায় ৫০ টির মতো ছোট বড় হাট বাজার।

তামাক নিয়ন্ত্রন আইনে তামাক জাত দ্রব্যের প্রচারনা মূলক বিজ্ঞাপন সম্পূর্ণ নিষিদ্ধ করা হলেও আইনের যথাযত প্রয়োগ না থাকায় এ সুযোগ কাজে লাগাচ্ছে তামাক কোম্পানীগুলো। ফলে আকর্ষনীয় নজর কাড়া বিজ্ঞাপনে উৎসাহিত হয়ে ধুমপানে আকৃষ্ট হচ্ছে উঠতি বয়সের ছেলে মেয়ে থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

উপজেলার পাকের হাট, খানসামা, তেবাড়িয়া, টংগুয়া বাজারসহ উপজেলার বিভিন্ন হাট-বাজারে ঘুরে দেখা গেছে তামাক কোম্পানির বিভিন্ন ব্রান্ডের সিগারেটের প্যাকেট ও লিফলেটে ছেয়ে গেছে বাজারের পানের দোকান সহ বিভিন্ন দোকান ।কয়েকজন দোকান মালিকের সাথে কথা বলে জানা যায়, তামাক জাত দ্রব্যের বিজ্ঞাপন ব্যবহার করা নিষেধ তাও জানে না দোকানদাররা।

একটি সিকারেট কম্পানির প্রতিনিধি সাথে কথা হলে সে জানান, অফিস থেকে আমাদেরকে স্টিকার,গ্রাহকদের জন্য পুরুষ্কার দেওয়া হয় এতে আমাদের কিছু করার নেই আমরা পেটের দায়ে চাকরি করি।সেচ্ছাসেবক সংগঠন মুক্তিযোদ্ধ ৭১ এর সভাপতি মোস্তাফিক আহমেদ শামীম বলেন,তামাকের ব্যবহার থেকে সাধারন মানুষকে নিরুৎসাহিত করতে ধুমপান বিরোধী কার্যক্রম শক্তিশালী করতে হবে এবং তামাকের ক্ষতিকর দিক তুলে ধরে প্রচারপ্রচারনা জন্য আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে ব্যাপক কর্মসূচী হাতে নিয়েছি ।

আইনে তামাক জাত দ্রব্যের বিজ্ঞাপন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু তামাক কোম্পানীগুলো প্রচলিত আইন উপেক্ষা করে প্রচারনা মূলক অব্যাহত রেখেছে। এ ক্ষেত্রে

ভ্রাম্যমান আদালত পরিচালনা সহ আইনের যথাযথ প্রয়োগ প্রয়োজন বলে মনে করেন এলাকারসচেতন মহল।

উপজেলা তামাক নিয়ন্ত্রন টাস্ক ফোর্স কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাজেবুর রহমান জানান, তামাক কোম্পনীগুলো প্রচারনা মূলক বিজ্ঞাপন প্রচার করে থাকলে এ ব্যাপারে খুব দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।

এআই