সংক্ষিপ্ত এক সফরে ব্যস্ত সময় কাটানোর পর ঢাকা ছেড়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।সোমবার বিকাল সাড়ে ৫টার পর দিল্লির উদ্দেশে বিশেষ বিমানে ঢাকা ত্যাগ করেন তিনি। পররাষ্ট্র সচিব এম শহীদুল হক জন কেরিকে বিমানবন্দরে বিদায় জানান।
এর আগে আজ সকালে ঢাকা পৌঁছলে পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে বিমানবন্দরে অভ্যর্থনা জানান।
দিনভর ব্যস্ত সূচিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী, সংসদের বিরোধীদলীয় নেত্রী রওশন এরশাদ এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেন জন কেরি। এছাড়া ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।
এসএ





