সাভারের মজিদপুর এলাকা থেকে অপহরণের সাতদিন পর এক তরুণীকে উদ্ধার করেছে সাভার মডেল থানা পুলিশ।
শুক্রবার দিবাগত গভীর রাতে অভিযান চালিয়ে মজিদপুর এলাকার একটি বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়।
পুলিশ সূত্র জানায়, গত সাতদিন আগে সাভারের হেমায়েতপুর থেকে ওই তরুণীকে অপহরণ করে সাইদুর নামের এক যুবক। পরে তাকে সাভারের মজিদপুর এলাকায় একটি বাড়িতে আটকিয়ে রেখে জোরপূর্বক ধর্ষণ করে তার বন্ধুরা। গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে অভিযান চালিয়ে তরুণীকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়।
এসময় অপহরণকারী সাইদুরকে আটক করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান বলেন, ওই তরুণীকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় সাভার মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এমএম





