নিহতরা হলেন- কাজল মোল্লা (৩২)  ও তার দুই সন্তান কাকলী আক্তার (৮) এবং সোয়ান মোল্লা (৫)। রায়পুরা থানার ওসি সমকালকে এতথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শুনেছি দুই সন্তানকে হত্যার পর ওই ব্যক্তি আত্মহত্যা করেছেন। ঘটনাস্থলের উদ্দেশ্য রওনা হয়েছি। 

নিহত কাজল মোল্লার বড় ভাই সামসু মোল্লা জানান, কাজল প্রায় তিন বছর ধরে তাদের বাড়িতে থাক না। সে উপজেলার নয়াচর গ্রামের শ্বশুর বাড়িতে থেকে নরসিংদী শহরে অটো রিক্সা চালাতো। মাঝে মধ্যে বাড়িতে আসতো খোঁজখবর নিতে।

তিনি বলেন, বৃহস্পতিবার সন্ধ্যার আগে কাজল তার দুই সন্তানকে নিয়ে বাড়িতে আসে এবং সকলের সাথে দেখাশুনা করে সন্ধ্যার পর চলেও যায়। কিন্তু শুক্রবার সকালে তাদের বাড়ির খানিকটা দূরে কাজল তার দুই সন্তানকে হত্যা করে এবং সে আত্মহত্যা করেছে বলে খবর পাই।

সামসু বলেন, এ খবরে ছুটে গিয়ে দেখি বর্ষার পানি জমে থাকা একটি গর্তের পাশে কাকলী ও সোয়ানের লাশ পড়ে আছে এবং একটি গাছে গলায় ফাঁস দেওয়া অবস্থা কাজলের লাশ ঝুলে আছে।

এমঅার