ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদুল আজহার নামাজ আদায় করেছেন।
নামাজ শেষে সাংবাদিকদের মেয়র তাপস বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঢাকা নগরীর বর্জ্য অপসারণ করা হবে। এ জন্য দুপুর ২টা থেকে বিশেষ কর্মসূচি নেয়া হয়েছে। সিটি কর্পোরেশনের সব কর্মকর্তা-কর্মচারী ছুটি বাতিল করা হয়েছে।
তিনি আরও বলেন, রাত ১২টার পর থেকে হাটের বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু হয়েছে।
এমবি





