শুক্রবার (৪ আগস্ট) দুপুরে রাজনগর উপজেলার ফতেহপুর ইউনিয়নের বেতাহুঞ্জা গ্রামে এই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে উপজেলার ফতেহপুর ইউনিয়নের বেতাহুঙ্গা গ্রামের আজমত মিয়ার ছেলে কয়েছ মিয়ার বিয়েতে ‘ধামাইল নাচ’ করার জন্য এলাকার ছেলেরা একত্রিত হয়। এ সময় গ্রামের ছেরাগ মিয়া, এরাগ মিয়া ও লাল মিয়ার সন্তানদের সঙ্গে ইসকার মিয়া ও মিসকার মিয়ার সন্তানদের কথা কাটাকাটি হলে স্থানীয়রা বিষয়টি সমাধান করে দেন। শুক্রবার দুপুরে বিষয়টি নিয়ে আবারও সংঘর্ষে জড়ায় দুই পক্ষ।

আহতরা হলেন হৃদয় মিয়া, নাসেল মিয়া, আসব মিয়া, মিসকার মিয়া, সুন্দর মিয়া, আবু কালাম, আকবর, আমিনা বেগম, আয়তন, হাসনা, জাহিদ, ফরিছ মিয়া, জুবেল মিয়া, ইসকার মিয়া, পাবলো, জামান, শামীম, চেরাগ মিয়া, হাবিবুর রহমান, মতি, আবদুল হাকিম, সেতার আলী, নাজমুল, মুক্তার মিয়া, নাসই মিয়া। বাকিদের নাম এখনও জানা যায়নি।

গুরুতর আহত হৃদয় মিয়া, নাসেল মিয়া, মিলু ও আসব মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদেরকে মৌলভীবাজার সদর হাসপাতাল ও রাজনগর উপজেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

খবর পেয়ে রাজনগর থানা পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয় লোকজনের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

স্থানীয় ইউপি সদস্য সোহেল আহমদ বলেন, বিয়ের ধামাইল নাচ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হলে বিষয়টি সে সময়ে শেষ হয়ে যায়। তবে শুক্রবার আবারও তারা সংঘর্ষে লিপ্ত হয়, এতে অনেকে আহত হয়েছেন।

রাজনগর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) বিনয় ভূষণ রায় বলেন, পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই পরিস্থিতি স্বাভাবিক হয়। আহতরা চিকিৎসা নিচ্ছে। থানায় অভিযোগ দেওয়ার জন্য বলা হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এনএইচ