বগুড়ার কাহালু উপজেলায় স্বপ্না নামে ৩ বছর বয়সী এক শিশুকে গলাটিপে হত্যা করেছে অজ্ঞাতরা।

স্বপ্না উপজেলার দুর্গাপুর থলপাড়ার সাজ্জাদ হোসেনের মেয়ে।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমিত কুমার জানান, সোমবার রাতে সন্ত্রাসীরা শিশুটিকে গলাটিপে হত্যা করে বাড়ির পাশে লাশ ফেলে রেখে যায়।

মঙ্গলবার সকালে স্থানীয় কাছ থেকে খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়।

নিহতের শরীরে যমখের কোনো চিহ্ন নেই বলেও জানান ওসি। ময়নাতদন্তের জন্য লাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এসএইচ