নাশকতার মামলায় চাঁদপুর এবং মানিকগঞ্জ থেকে বিএনপি-জামায়াতের মোট ৯ কর্মীকে গ্রেফতার করছে পুলিশ।
এর মধ্যে চাঁদপুর সদর, ফরিদগঞ্জ ও হাজীগঞ্জ উপজেলা থেকে বিএনপির তিন ও জামায়াতের দুই কর্মী এবং মানিকগঞ্জের সিংগাইর উপজেলা থেকে রোকন হোসেন (২২), লিটন মিয়া (২৩), ফরিদুল ইসলাম (৩৫) ও আবু তাহের মিয়া (৩২) নামে বিএনপির চার কর্মীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাত থেকে বুধবার সকাল ৯টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
চাঁদপুরের পুলিশ সুপার মো. আমির জাফর এবং মানিকগঞ্জ পুলিশের বিশেষ শাখার উপ-পরির্দশক (এসআই) আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করেছেন।
ইআর





