রাজধানীর বনানীতে বাসের ধাক্কায় মাহবুব নামে পাঁচ বছরের এক শিশু নিহত হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহবুবের বাড়ী নেত্রকোণার পূর্বধলায়। দুলাল ও মাহমুদার ছেলে সে।

তারা বনানীর ২৭ নম্বর রোডের একটি ঝুপড়ি ঘরে ভাড়া থাকতেন। দুলাল পেশায় দিনমজুর।

বনানী থানার এসআই খালেদ সাইফল্লাহ জানান, সন্ধ্যা ৬টার দিকে মাহমুদা তার দুই ছেলেকে নিয়ে রিকশায় করে বেড়াতে যাচ্ছিলেন।

রিকশাটি ২৭ নম্বর রোডের গীর্জার কাছে এলে একটি বাস পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিনজনই ছিটকে পড়ে আহত হন।

এ সময় স্থানীয়রা তাদের কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান।

পরে সেখান থেকে শিশু মাহবুবকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বনানী থানার অফিসার ইন চার্জ (ওসি) ভুঁইয়া মাহাবুব হাসান জানান, ঘটনার পরপরই উত্তেজিত জনতা বাসটি ভাঙচুরের চেষ্টা চালালে চালক পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে বাসটি আটক করেছে।

কেএইচ