ঢাকা শিক্ষা বোর্ডের সচিব শাহেদুল খবির চৌধুরী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় অভিযুক্ত গুলশান থানার কনস্টেবল ইমরানকে প্রত্যাহার করা হয়েছে।

গুলশান থানার ডিউটি অফিসার এসআই আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, বৃহস্পতিবার (২৪ আগস্ট) রাতে রাজধানীর গুলশানের হোটেল ওয়েস্টিন থেকে বের হওয়ার পরেই সচিব শাহেদুল খবির দায়িত্বরত ওই কনস্টেবলের শটগানে গুলিবিদ্ধ হন। এরপর তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেয়া হয়।

একটি সূত্র জানায়, হোটেল ওয়েস্টিনে শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের সঙ্গে সভা শেষে বের হয়ে সড়কের পাশে অবস্থান করছিলেন তিনি।

তার কাছেই দায়িত্বপালনরত কয়েকজন পুলিশের একজনের শটগান থেকে গুলি বেরিয়ে তার শরীরে লাগে।

এমবি