বরিশালে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় নগরীর টাউন হলে সসদ সদস্য জেবুন্নেচ্ছা আফরোজ মেলার উদ্বোধন করছেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো.গাউস। সভাপতিত্ব করছেন জেলা প্রশাসক মো. শহীদুল আলম।

এদিকে, মেলার উদ্বোধনী অনুষ্ঠানে স্কাইপিতে যোগ দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

জেলা শ্রশাসনের আয়োজনে এ মেলায় অনলাইনে জমির পর্চা ,ই-সেবা, মোবাইল ব্যাংকিং, আউট সের্সিং, ন্যাশন্যাল পোর্টাল, ফ্রেম ওয়ার্ক, জাতীয় ই-তথ্য কোষ, মাল্টিমিডিয়া ক্লাসরুমসহ বিভিন্ন বিষয়ে প্রদর্শনিতে জেলার ১০ উপজেলাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ১৮টি স্টল অংশ নিয়েছে।

জেএ