মাগুরার শ্রীপুরের বড়ালিদাহ গ্রামে দুপুর আনুমানিক দেড়টায় বজ্রপাতে এক সেনা সদস্যসহ দু’জনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন- সেনা সদস্য মনিরুল ইসলাম (২১) এবং একই গ্রামের রাজমিস্ত্রি কবির খান (৪৫)।
বৃহস্পতিবার দুপুরে এ বজ্রপাতে আক্রান্ত হয় তারা।
স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহজাহান খান দ্য বিষিয়টি নিশ্চিত করেছেন। দুপুরে হঠাতই বজ্রপাতের আঘাতে তাদের মৃত্যু হয়েছে বলে জানান তিনি।
ঢাকা, ৭ আগষ্ট, টাইমনিউজবিডি.কম, এসআর





