ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনা ভাইরাস পজিটিভ ৩ জন পুরুষের। আর অন্যরা করোনার উপসর্গ নিয়ে মারা যান।
ঢামেক হাসপাতালে গত ০২ মে থেকে শুরু করা করোনা ইউনিটে মঙ্গলবার (০৯ জুন) বিকেল সাড়ে ৫টা পযর্ন্ত করোনা ইউনিটে নারী ও পুরুষ মিলে ৫৪৫ জন মারা গেছেন। এদের মধ্যে ১২৪ জন করোনা আক্রান্ত হয়ে মারা যান।
মঙ্গলবার (০৯ জুন) বিকেল ঢামেক হাসপাতালের করোনা ইউনিটের ওয়ার্ড মাস্টার রিয়াজউদ্দিন এই মৃত্যুর বিষয়গুলো নিশ্চিত করেছেন।
রিয়াজউদ্দিন জানান, আমাদের এই হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য শিশু করোনা ইউনিটসহ ৩টি ইউনিট চালু করা হয়েছে। এখানে রোগী ভর্তি ও চিকিৎসা জন্য ২৪ ঘণ্টাই খোলা রয়েছে। করোনা ইউনিটে সার্বক্ষণিক রোগীদের সেবা দিয়ে যাচ্ছে হাসপাতাল কতৃপক্ষসহ ডাক্তার, নার্স, কর্মকর্তা ও কর্মচারীরা।
যারা করোনা ভাইরাসে উপসর্গ নিয়ে মারা গেছেন তাদের লাশ তাদের আত্নীয়-স্বজনের কাছে পর্যায়ক্রমে হস্তান্তর করা হয়েছে। আর করোনা পজিটিভে যারা মারা গেছেন তাদের লাশ করোনা বিধিমোতাবেক তাদের আত্নীয়-স্বজনদের কাছে হস্তান্তর করা হচ্ছে বলেও তিনি জানান।
এমবি





