ফেনীর সোনাগাজীতে সামছুজ্জামান সাহেদ (২৪) নামে এক ভুয়া পুলিশ কর্মকর্তাকে জেলহাজতে পাঠিয়েছে আদালত। রোববার দুপুর ১২টার দিকে ফেনীর আদালত তাকে জেলহাজতে পাঠায়।
সামছুজ্জামান সাহেদ সোনাগাজী পৌরসভার চরগণেশ গ্রামের আবুল কালামের ছেলে।
সোনাগাজী থানার অফিসার ইন চার্জ (ওসি) আবু জাফর মোহাম্মদ সালেহ জানান, সামছুজ্জামান সাহেদ নিজেকে (এসআই) সুভাষ নামে ভুয়া পরিচয় দিয়ে চাঁদাবাজি করে আসছিল। এ অভিযোগের ভিত্তিতে সোনাগাজী পৌরশহরের জিরোপয়েন্ট থেকে শনিবার দুপুরে পুলিশ তাকে আটক করে।
এ ব্যাপারে সোনাগাজী থানায় প্রতারণা মামলা হলে রোববার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
ঢাকা, ২৪ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ





