ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়নের কালুহাতি গ্রামের একটি বাড়ি জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রেখেছে র‌্যাব।

র‌্যাব-৬ এর ঝিনাইদহ ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মাসুদ কামাল জানান, বুধবার (২১ নভেম্বর) ভোর ৫টা থেকে তারা ওই বাড়িটি ঘিরে রেখেছেন। বাড়িটিতে অভিযানের প্রস্তুতি চলছে। কিছু সময় পরে অভিযান শুরু হবে।

এর আগে গত বছরের ৭ মে ঝিনাইদহের মহেশপুর উপজেলায় বজরাপুর এলাকায় জঙ্গি আস্তানায় অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট ওই অভিযানে অংশ নেয়। ওই অভিযানে দুই জঙ্গি নিহত হয়। অভিযানের সময় জঙ্গিদের ঘটানো বিস্ফোরণে সিটিটিসির এক কর্মকর্তাসহ পুলিশের তিন কর্মকর্তা আহত হন।

জেড