গাজীপুরের শ্রীপুরে প্রাইভেটকার চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমাবার দুপুরে জৈনাবাজার-শৈলাট গাজীপুর সড়কের শ্রীপুর উপজেলার ধনুয়া উত্তরপাড়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত শিশুর নাম সামিয়া আক্তার (৪)। সে স্থানীয় নজরুল ইসলামের মেয়ে।

শ্রীপুর থানার এসআই আব্দুল আজিজ জানান, ধনুয়া উত্তরপাড়া এলাকায় রাস্তা পার হওয়ার সময় দুপর ১টার দিকে রেনেটা এগ্রো গ্রুপের একটি প্রাইভেটকার সামিয়াকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। লাশ উদ্ধার এবং প্রাইভেটকারটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।

কেএইচ