ঝালকাঠির সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নে নির্বাচনী সহিংসতায় আবুল কাশেম সিকদার (৫৫) নামের এক ইউপি সদস্য প্রার্থীর ভাই নিহত হয়েছেন।

মঙ্গলবার দুপুর ২টার দিকে ইউনিয়নের কালিয়ান্দার সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।

নিহত আবুল কাশেম সিকদার ইউপি সদস্য প্রার্থী চুন্নু সিকদারের ভাই।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইউপি সদস্য প্রার্থী সজীব হোসেনের সমর্থকরা দলবল নিয়ে জাল ভোট দিচ্ছিল। এতে বাধা দেন চুন্নু সিকদারের সমর্থকরা।

এমন সময় সজীব হোসেনের সমর্থকরা লাঠিসোটা দিয়ে হামলা চালান চুন্নু সিকদারের সমর্থকদের ওপর। এতে আবুল কাশেম সিকদার নিহত হন। আহত হয় কমপক্ষে পাঁচজন।

এআইজে