রাজধানীতে ববি আক্তার (৩০) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই গৃহবধূর স্বামী এখন পলাতক রয়েছেন।

রোববার বিকাল ৪টায় শাহ আলী থানার নবাববাগের একটি টিনশেড বাড়ি থেকে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠায়।

থানার উপপরিদর্শক (এসআই) রবিন জানিয়েছেন, সকালে ববির স্বামী তাকে ঘরের ভেতরে তালা লাগিয়ে বেরিয়ে যান। দুপুরের দিকে প্রতিবেশীরা ববিকে ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ এসে তালা ভেঙে তার লাশ উদ্ধার করে।

তিনি বলেন, এ ঘটনার পর স্বামী ছবের আলী পলাতক আছে।

জেডআই