চাঁদপুরের মেঘনা নদীতে যাত্রীবাহী একটি লঞ্চে বৃহস্পতিবার ভোররাতে অভিযান চালিয়ে এক লাখ ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ড সদস্যরা।

চাঁদপুর কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এম হাবিবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে যাত্রীবাহী লঞ্চ এমভি কর্ণফুলিতে অভিযান চালিয়ে এক লাখ ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। তবে এর সঙ্গে জড়িত কাউকে আটক করা যায়নি।

পরে সকাল সাড়ে ৯টার দিকে মৎস্য বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে জালগুলো পুড়িয়ে ফেলা হয়।

এআর